বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফটিকছড়ি শাখা গঠন
'মুক্তিযুদ্ধের আদর্শ তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে'
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফটিকছড়ি উপজেলা শাখা গঠন উপলক্ষে মতবিনিময় সভা ২৬ জুলাই নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. মাহফুজ উল্লাহ চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মকাণ্ড বিস্তৃত করা এখন সময়ের দাবি।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এম এ হোসেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, সহসভাপতি এ কে এম ফজলুল হক সিদ্দিকী।
সভায় মো. মাহফুজ উল্লাহ চৌধুরীকে আহ্বায়ক, বোরহান আহমেদ ও জাবেদ আলী চৌধুরী যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসানকে সদস্যসচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।