'মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত'

‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা মানুষকে ধেঁাকা দিচ্ছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির গাছ কেটে, গাড়ি ভেঙে ও মানুষ পুড়িয়ে মেরে যে তাণ্ডব চালিয়েছে তা যেকোনো নৃশংসতাকে হার মানায়। এদের প্রতিহত করতে আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যাতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িতা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এ জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া।’
১৮ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিজয় মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ। আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, নুরুল আবছার চৌধুরী, মুস্তাফিজুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, আবছার উদ্দিন, আবদুল জব্বার, মুজিবুর রহমান, নুরুল আলম, মিয়া মো. শাহজাহান, মো. পারভেজ প্রমুখ। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন। বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, চিকিৎসা ও বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন ও বৈদেশিক রিজার্ভ বেড়েছে। এখন সব যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম শেষ হলে তবে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাবে। উল্লেখ্য, লোহাগাড়া উপজেলা পরিষদসংলগ্ন মাঠে মাসব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে ১৭ ডিসেম্বর থেকে। মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।