'মুক্তিযুদ্ধের বিরোধীরা ধর্মের দোহাই দিয়ে জঙ্গি হামলা চালাচ্ছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে যেসব জঙ্গি হামলা হচ্ছে তা কোনো বিদেশি জঙ্গি গোষ্ঠীর নয়। মুক্তিযুদ্ধের বিরোধীরা ধর্মের দোহাই দিয়ে জঙ্গি হামলা চালাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
খাগড়াছড়িতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদবিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ২১ মার্চ সকালে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিন্ধা তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরহাত নুর, মোকলেসুর রহমান, খাগড়াছড়ির উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা প্রমুখ।