'মুক্তিযোদ্ধারা এ দেশের গৌরব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আবুল কালাম সড়কে ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন অতিথিরা
মুক্তিযোদ্ধা আবুল কালাম সড়কে ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন অতিথিরা

সাতকানিয়া উপজেলার আনুফকিরের দোকান-ঢেমশা সড়ককে মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম সড়ক নামে নামকরণ করা হয়েছে। ৭ আগস্ট সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির নামকরণের ফলক উন্মোচন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালামের ছোট ভাই ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।
উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, প্যানেল মেয়র নওয়াব মিয়া, সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম প্রমুখ।
পরে সড়কের নামকরণ উপলক্ষে আনুফকির দোকান এলাকার উদ্বোধনী ফলকের পাশে আলোচনা সভার আয়োজন করা হয়। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও আবু সুফিয়ান।
বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশের গৌরব। তাঁদের যথাযোগ্য সম্মান দেখানো আমাদের দায়িত্ব। মুক্তিযোদ্ধারা প্রাণের মায়া ছেড়ে অস্ত্র কাঁধে নিয়ে পাক হায়েনার ওপর যদি ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা লাল সবুজের এই বাংলাদেশ পেতাম না।’