'মৃত্যুঞ্জয়ী মুজিব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ আগস্ট সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে স্বদেশ আবৃত্তি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আয়োজন করা হয় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শিরোনামে আবৃত্তি ও কথামালা।
আয়োজনের শুরুতে স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক। কথামালার পর আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ফারুক তাহের, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম ও মুজাহিদুল ইসলাম। এরপর আবৃত্তি করেন সুমনা চাকমা, শ্রেষ্ঠা চাকমা, প্রযুক্তা চাকমা, যতিন্দ্রা চাকমা, ঝুরঝুরি চাকমা ও অপূর্বা চাকমা। খাগড়াছড়ির শিল্পীদের পর আবৃত্তি নিয়ে আসেন কাপ্তাই আবৃত্তি একাডেমির আবৃত্তিশিল্পীরা। আমন্ত্রিত সংগঠনের পর আবৃত্তি পরিবেশন করেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সদস্যরা।