'মেধাবীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ইছামতিকুল ফাউন্ডেশনের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ করেন অতিথিরা
সাতকানিয়ার ইছামতিকুল ফাউন্ডেশনের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ করেন অতিথিরা

রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, সমাজের উচিত মেধাবীদের মূল্যায়ন করা। তারাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধাবীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ২১ ফেব্রুয়ারি সাতকানিয়ার ইছামতিকুল ফাউন্ডেশনের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাতকানিয়া ইছামতিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আকতার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, কাউন্সিলর নুরুল আবচার ও সাবেক কাউন্সিলর মো. সেলিম উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন আনোয়ার হোসেন চৌধুরী, সামশুল আলম চৌধুরী, সাইফুদ্দিন, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, ফরহাদুল ইসলাম, রফিকুল ইসলাম, মোক্তার হোসেন, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।