'মৎস্যভান্ডার রক্ষায় চাষিদের সহজ শর্তে পুঁজি সহায়তা দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য চাষে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর মাধ্যমে উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদের উৎপাদন বাড়ানো সম্ভব। মৎস্যভান্ডার রক্ষায় চাষিদের সহজ শর্তে পুঁজি সহায়তা দিতে হবে।
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের একটি কৃষি খামারে ৩ জানুয়ারি অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য সক্ষমতা বাড়ানোর কৌশল’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উদ্যোক্তা ও প্রান্তিক চাষিরা। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উদ্যোক্তা নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ।
এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আফতাব উদ্দিন ও কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন। এ ছাড়া বক্তব্য দেন মেজবাহ উদ্দিন, শাখাওয়াত হোসেন, এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।