‘যত দিন বাংলাদেশ থাকবে তত দিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু’
বাঙালি, বাংলাদেশ যত িদন থাকবে বিশ্বের মানচিত্রে, তত দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিনশ্বর থাকবেন। বঙ্গবন্ধু বাঙালিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। দিয়েছেন বেঁচে থাকার স্বপ্ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জিয়াউদ্দিন আহমদের সভাপতিত্বে দারুল ফজল মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমান্ডার এস এম ইলিয়াস চৌধুরী, সাবেক কমান্ডার তোফায়েল আহমদ, জেলার দপ্তর কমান্ডার মো. নাসির উদ্দিন ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম ইকবাল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহেদুল আমিন, সৈকত দত্ত, আশেক রসুল খান, মোহাম্মদ মুসা, ওমর ফারুখ, রফিকুল ইসলাম, রাইসুল ইসলাম প্রমুখ। চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে। রসায়নবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ শেখর দস্তিদার, উপাধ্যক্ষ রওশন আরা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, অধ্যাপক আবদুর রাজ্জাক, মোহাম্মদ মোস্তফা কামাল, মো. এনামুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ছাত্র মুহাম্মদ নুরুল আমিন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের আলোকে মানবিক গুণসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রুমায় নানা আয়োজনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রুমায় নানা কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা। বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান উম্যাসিং মারমা, ভাইস চেয়ারম্যান খয়চ্যং ম্রো, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালেহ্ উদ্দিন প্রমুখ। এর আগে রুমা বাজার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এদিকে, বাজার ছাউনিতে (শেড) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি জুয়েল বম। বক্তব্য দেন দিলীপ দাশ, কৃষ্ণা দে, মনিরুজ্জামান মনির, সুধীর দাশ, নুরুল ইসলাম, শৈবং মারমা, মোহাম্মদ ইদ্রিছ, মেস্তরাম ত্রিপুরা, হাসান মুরাদ প্রমুখ।রুমা (বান্দরবান) প্রতিনিধি