'যাঁরা জঙ্গিবাদকে জিহাদ মনে করছেন, তাঁরা মূলত মূর্খ'
ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যাঁরা জঙ্গিবাদকে জিহাদ মনে করছেন, তাঁরা মূলত মূর্খ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন সাতকানিয়া উপজেলা শাখা আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত ৩১ জুলাই বিকেলে উপজেলার কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ সভা হয়। সভাপতিত্ব করেন সাতকানিয়া শাখার সভাপতি মো. নুরুল আলম।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কাঞ্চনা আনুয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হামিদ, সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল হক, গারাঙ্গিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল কাদের, হাজি দুদু ফকির আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী, কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শফিউল আলম নুরী, শাহ মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুনুর রশিদ প্রমুখ।