'যুগোপযোগী শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে'

সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। যুগোপযোগী শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার প্রসারে ডিজিটাল ব্যবস্থায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সাতকানিয়া উপজেলার ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে ২৩ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), খতমে বুখারি শরিফ ও শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমগীর, সাতকানিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মফিজ উদ্দিন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, সাতকানিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. মোসলেম উদ্দীন, দাতা সদস্য মোহাম্মদ লোকমান, সমাজসেবক হেফাজতুর রহমান ও পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ। বিজ্ঞপ্তি।