‘যুদ্ধাপরাধের বিচার মানুষের প্রাণের দাবি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধের বিচার মানুষের প্রাণের দাবি। এ দাবি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলার মাটিতে যাতে ঘাতকদের বিচার হয় এ জন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার স্টেডিয়াম প্রাঙ্গণে বিজয় মেলায় ‘অর্জন ৭১’ নেতাদের এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও ‘অর্জন ৭১’ নেতারা। বিজ্ঞপ্তি।