‘যুবরত্ন’ মেহবুবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকে কেন জাদুঘর ঘুরতে যায়? জাদুঘর দেখতে, নাকি জাদুঘরে সংরক্ষিত ইতিহাস আর ঐতিহ্যের সান্নিধ্য পেতে? নিশ্চয়ই শেষেরটি সত্য। কিন্তু এই ধারণায় জল ঢেলে দিয়েছেন মেহবুবা মেহরীন। আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তিনি। কথা কম কাজ বেশি গোছের এক মেধাবী মুখ। হ্যাঁ, মেহবুবা খুবই কম কথা বলেন। কিন্তু চিন্তার ধার তাঁর প্রখর। স্থাপত্যের শৈল্পিক তুলিতে তিনি এমন এক জাদুঘরের নকশা করেছেন, তাঁর ভাষায়, ‘জাদুঘরের সংরক্ষণ শুধু নয়, জাদুঘরটিকেই দেখতে ছুটে আসবে অনেকেই।’ মেহবুবা এই নকশা করেছেন শুধু বাঁশ আর বেত ব্যবহার করে। তার মানে বাঁশের তৈরি জাদুঘর? অবাক হচ্ছেন! মেহবুবা নিজেও কিন্তু কম অবাক হননি, ‘বিশ্বাসই হচ্ছিল না যখন চ্যাম্পিয়ন হিসেবে আমার নামটি ঘোষণা করল ওরা।’ ওরা মানে? ভারতের বিরলা হোয়াইট সিমেন্ট কোম্পানি। হ্যাঁ, মেহবুবা ‘বিরলা হোয়াইট যুবরত্ন অ্যাওয়ার্ড-২০১০’-এ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।স্থাপত্যবিদ্যার মেধাবী তরুণ শিক্ষার্থীদের উৎ সাহিত-অনুপ্রাণিত করার লক্ষ্যে সাত বছর ধরে সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের যুবরত্ন অ্যাওয়ার্ড প্রদান করে আদিত্য বিরলা গ্রুপ। কিন্তু খবরটি বাংলাদেশের সবার খুব একটা নজরেই পড়েনি। মেহবুবা জানান, বিরলার অয়ন চক্রবর্তী সেপ্টেম্বরে ঢাকায় এলে এ প্রতিযোগিতায় অংশ নিতে আমাদের উৎ সাহিত করেন। তাঁর কাছ থেকে শুনেছিলাম, শুধু ভারতীয়রাই নন, অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। এরপর স্থাপত্য বিভাগ থেকে আমরা ২৮ শিক্ষার্থী জমা দিয়েছিলাম নিজ নিজ নকশা। ২০১০ সালের প্রতিযোগিতায় ১০৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।প্রতিযোগীদের মধ্য থেকে স্থপতি-বিচারকদের রায়ে তিনটি ক্যাটাগরিতে মোট ১২ জনকে বিরলা যুবরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে একমাত্র অভারতীয় ও প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন (ক্র্যাফট এক্সিবিশন কাম ডিসপ্লেতে) হওয়ার সুনাম অর্জন করেছেন মেহবুবা।যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, তুরস্ক, সৌদি আরব, কুয়েত ইত্যাদি দেশে ভ্রমণের অভিজ্ঞতা আছে মেহবুবার। কিন্তু ভারতে যাওয়া হয়ে ওঠেনি আগে। তবে এ বছরের প্রথম সপ্তাহে মুম্বাই থেকে একটি ই-মেইল এল তাঁর কাছে, ‘বিরলা যুবরত্ন অ্যাওয়ার্ড-২০১০ বিজয়ীদের মধ্যে আপনিও একজন। তো চলে আসুন মুম্বাই।’ মেহবুবা বলেন, ‘আনন্দে নেচে ওঠে আমার মন। মুম্বাইয়ে অ্যাওয়ার্ড নিতে যাব—কী মজা! কী আনন্দ!’চারজনের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল মেহবুবার। তিনি ভেবেছিলেন, তাঁর ক্যাটাগরিতে বড়জোর চতুর্থ হতে পারেন। গত ৭ জানুয়ারি মুম্বাইয়ের জমকালো এক মঞ্চে নাম ঘোষণার পালা শুরু হলো। চতুর্থ হলেন এক ভারতীয়। ‘তাহলে বুঝি তৃতীয় হব’—মেহবুবার এ ধারণাও মিথ্যা হলো। দ্বিতীয় স্থানও পেলেন আরেক ভারতীয়। মেহবুবা শঙ্কিত, ‘চ্যাম্পিয়ন হয়ে গেলাম নাকি?’ হূৎ স্পন্দন বেড়ে গেল তাঁর। বুকের ধকধক ধ্বনির বাইরে আর কোনো শব্দই যেন কানে ঢুকছে না। এর মধ্যে আরেক ভারতীয়কে মঞ্চে উঠতে দেখে মেহবুবা তো বিস্মিত হয়ে গেলেন, তাহলে কি আমি এলিমিনেটেড হয়ে গেলাম? তাঁর পাশে বসা এক অধ্যাপক বিষয়টি বুঝতে পেরে মেহবুবাকে বললেন, ‘চ্যম্পিয়নদের নাম সব শেষে শোনানো হবে।’ শেষে হলোও তাই। মঞ্চ থেকে ভেসে এল জয়ধ্বনি, ‘ক্র্যাফট এক্সিবিশন কাম ডিসপ্লে বিভাগে চাম্পিয়ন ট্রফি পাচ্ছেন বাংলাদেশের মেহবুবা মেহরীন।’বিজয়ের অনুভূতি জানাতে গিয়ে মেহবুবা বলেন, ‘ওই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। বিরলার চেয়ারপারসন রাজেশ্বরী বিরলা আমার হাতে তুলে দিলেন চ্যাম্পিয়ন ট্রফি, ২০ হাজার রুপি আর সনদ। ও রকম অভিভূত জীবনে আর কখনোই হইনি।’[বিরলা হোয়াইট যুবরত্ন অ্যাওয়ার্ড-২০১১ প্রতিযোগিতার তথ্য ও অংশগ্রহণের জন্য ভিজিট করতে পারেন www.birlawhite.com/yuvaratna