'যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় এসআরপিএল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ২৯ জানুয়ারি শাহমজিদিয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট উদ্বোধন করেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। তিনি বলেন, যুবসমাজই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
সভাপতিত্ব করেন মো. আমির উদ্দিন। উপস্থিত ছিলেন বশির আহমদ চৌধুরী, আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, মো. নেজাম উদ্দিন চৌধুরী, জমির উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় চিটাগাং কিং বারআউলিয়া ক্লাবকে ৯০ রানে হারায়। বিজ্ঞপ্তি।