'যুুক্তির আলোয় মুক্তির পথ খুঁজতে পারে তরুণ প্রজন্ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বিতর্কচর্চা তরুণ প্রজন্মের মেধাকে শাণিত করে। তারা বিতর্কচর্চার মাধ্যমে যুক্তির আলোয় মুক্তির পথের সন্ধান করতে পারে। তরুণ প্রজন্মকে যুক্তিশীল করে গড়ে তোলা গেলে আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া আন্তজেলা জাতীয় কলেজ বিতর্ক উৎসব ২০১৪-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সহকারী অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন আহমদ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মফিজুর রহমান, এসএ টেলিভিশনের ব্যুরোপ্রধান শাহনেওয়াজ রিটন, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার প্রভাষক রোকসানা জলি। বক্তব্য দেন বদরুদ্দোজ ও বিবি মরিয়ম।
‘গণমাধ্যম গণমানুষের কথা বলে না’—এ বিষয়ে প্রতিযোগিতার চূড়ান্তপর্বে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ। রানার্সআপ হয় ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।
২৬ মে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক সুজিত কুমার চৌধুরী। প্রতিযোগিতায় চট্টগ্রামের সাতটি কলেজের ১০টি দল অংশগ্রহণ করে।