'যে ধর্মের মধ্যে থাকে, সে কখনো খারাপ কাজ করতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের পোশাকশিল্প দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। আমাদের শিল্পকারখানা যথাযথ নিয়ম অনুসরণ করার ফলে দেশের উৎপাদিত পণ্য অর্জন করেছে প্রশংসা। ইচ্ছে করলেই কেউ এটাকে নষ্ট করতে পারবে না।’
উপাচার্য বলেন, ‘যে ধর্মের মধ্যে থাকে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। ধর্ম সকলকে মানবিক হতে শেখায়। ধর্মান্ধতা ইসলাম কখনো সমর্থন করে না।’ মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. গোলাম নেওয়াজপ্রণীত তিনটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবির প্রকাশন থেকে প্রকাশিত তিনটি গ্রন্থ হচ্ছে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী শৃঙ্খলা, শিল্পকারখানা ও প্রতিষ্ঠানগুলো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স এবং আল কোরআনের নান্দনিকতা ও আদর্শবাদ।
১২ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক আমিনুর রশিদ কাদেরী। স্বাগত বক্তব্য দেন আবির প্রকাশনের স্বত্বাধিকারী মুহম্মদ নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফসিউল আলম। বিজ্ঞপ্তি।