'যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে প্রতিটি শিশুকে'
প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি রচনার প্রথম স্তর। শিশুদের এখন থেকে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে প্রতিটি শিশুকে।
গত ২৯ জানুয়ারি পটিয়া পৌরসভার উত্তর গৌবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মা সমাবেশ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী মাহবুবুর রহমান।
পৌরসভা আওয়ামী লীগ নেতা এম এন এ নাছিরের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লা, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখার ব্যবস্থাপক মোরশেদুল আলম চৌধুরী।
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, মায়েদের মধ্যে নাছিমা আকতার, শামীমা ফেরদৌস, শিক্ষার্থী সাবিহা আকতার, আরফাতুল ইসলাম প্রমুখ।