‘রঙের তুলি কর্ণফুলি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছড়াকার অপু বড়ুয়ার নতুন বই রঙের তুলি কর্ণফুলির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি শৈলী প্রকাশন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। বক্তব্য দেন সুকুমার শীল, সত্যব্রত বড়ুয়া, অমিত বড়ুয়া, অজয় মিত্র, শ্যামল চৌধুরী প্রমুখ। অনুভূতি জানান অপু বড়ুয়া। বক্তারা শিশু-কিশোরদের হাতে সৃজনশীল বই তুলে দেওয়ার জন্য মা-বাবা-শিক্ষকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।