‘রত্নগর্ভা মা’ পুরস্কার পেলেন ফাহমিদা আমিন
দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে মায়েরা দেশকে যোগ্য, শিক্ষিত ও সুসন্তান উপহার দিয়েছেন তাঁদের ‘রত্নগর্ভা মা’ পুরস্কার দিয়েছে আজাদ প্রোডাক্টস। এ বছর বিডিআরের ঘটনায় নিহত শহীদ এনশাদ ইবনে আমিনের মা রম্যসাহিত্যিক ফাহমিদা আমিনসহ অন্য দুজন মাকে বিশেষ রত্নগর্ভা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া আরও ২৫ জন মাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য, ফাহমিদা আমিনের ছয় ছেলেই উচ্চশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত। সম্প্রতি মা দিবস উপলক্ষে ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের হাতে স্মারক, সনদ ও উপহারসামগ্রী তুলে দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক, ব্যারিস্টার রফিক-উল-হক, আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।