'রত্নগর্ভা মা' সম্মাননা পেলেন আয়েশা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রত্নগর্ভা মা সম্মাননা পেলেন আয়েশা বেগম। ১০ মে বিশ্ব মা দিবসে আজাদ প্রোডাক্টসের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা জানানো হয়। তাঁর ছয় সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে বর্তমানে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি শিক্ষক গোলাম শরীফের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত ৩৬ জন রত্নগর্ভা মায়ের সঙ্গে আয়েশা বেগমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষাবিদ হামিদা আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ রকিব উদ্দিন আহমেদ এবং আজাদ প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি।