‘রবীন্দ্রনাথ আমাদের চিন্তা, চেতনা ও মননের ধারক’
‘রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিন্তা, চেতনা ও মননের ধারক ও বাহক। বাংলা সাহিত্য যাঁর জাদুকরী প্রতিভার স্পর্শে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। তাঁর কবিতায় পৃথিবী এবং পৃথিবীর মানুষের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে বলেই আমরা তাঁকে বিশ্বকবি বলি।’ কথাগুলো বলছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।৮ জুলাই বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বোয়ালখালী শাখার উদ্যোগে উপজেলা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. চন্দন দাশ, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, কানাই দাশ, উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সুনীল ধর, উদীচী বোয়ালখালী থানার সাবেক সভাপতি মিলন কুমার চক্রবর্তী, সাবেক সংগঠক চন্দন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কমরেড মো. আলী, আফাজুর রহমান, সুদর্শন চক্রবর্তী, আলোকিত বোয়ালখালীর সম্পাদক তাজুল ইসলাম, মৃত্যুঞ্জয় দাশ প্রমুখ।সভা শেষে বোয়ালখালী উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ঋতুভিত্তিক রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।