'রূপকল্প ২০২১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক শাখা চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতারা ২৪ মে ব্যাংকের পরিচালক আবু সুফিয়ানের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো. নাজমুল হায়দার, সহসভাপতি ফখরুল ইসলাম, বুরহান উদ্দিন, রূপক কুমার রক্ষিত, জি এইচ এম সিরাজী, মোস্তাফিজুর রহমান, আমীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ কান্তি দাশ, মোজাফ্ফর আহমদ চৌধুরী, সুজন চৌধুরী, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক দেবাশীষ দত্ত, মহিলা সম্পাদিকা হৃদি বিশ্বাস, সদস্য মাসুক এলাহী, ওয়ালী উল্লাহ, এরশাদ হোসেন চৌধুরী, এনামুল হক, হিল্লোল দেব প্রমুখ।
আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, ২০ মে ৩৯ সদস্যের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।