‘রূপলাল হাউস গোটা বাংলাদেশের সম্পদ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপলাল হাউস ধ্বংসের মুখে। অবশ্যই সরকারের এ ব্যাপারে নজর দেওয়া উচিত। ২০০ বছরের পুরোনো এই ভবন ব্যবহার-উপযোগী করতে পারলে অসাধারণ একটা কাজ হবে। এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র হতে পারে। ব্যবহার করা যেতে পারে রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্যও ভালো দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় করা যেতে পারে রূপলাল হাউসকে। কিন্তু কথা হচ্ছে, এটা কীভাবে হবে? কারণ, রূপলাল হাউসে এখন ২৪টি পরিবারের বাস। একটি পরিবারের মালিকানাধীনও বটে। পাশাপাশি ভবনটির আশপাশে আড়তের ব্যবসা গড়ে উঠেছে। এখন এদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর সবকিছু শুরু করা যেতে পারে। মনে রাখতে হবে, রূপলাল হাউস কেবল পুরান ঢাকা কিংবা ফরাশগঞ্জের নয়, এটি গোটা বাংলাদেশের সম্পদ।