'রেকর্ডকৃত কণ্ঠস্বর তাঁকে সাবধান করে দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রাজ্জাক ৷ ছাত্রদের সঙ্গে নিয়ে গাড়িচালকদের জন্য তিনি তৈরি করেছেন ‘ড্রাইভার ডিসট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম’

মো. আবদুর রাজ্জাক
মো. আবদুর রাজ্জাক

কী ছিল এই আবিষ্কারের পেছনের ভাবনা?
সড়ক দুর্ঘটনায় যখন আমরা তারেক মাসুদ, মিশুক মনিরের মতো মেধাবী মানুষগুলোকে হারালাম, তখন থেকেই ভাবছিলাম, কীভাবে প্রযুক্তি ব্যবহার করে এই দুর্ঘটনা রোধ করা যায়৷ আমার ছাত্রছাত্রীদের সঙ্গে ভাবনাটা শেয়ার করলাম৷ তারাও খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করল৷ আমাদের গত এক-দেড় বছরের গবেষণা আর কঠোর পরিশ্রমের ফল ‘ড্রাইভার ডিসট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম’৷
এটি কীভাবে কাজ করে?
গাড়ি চালানোর সময় চালক যদি মোবাইলে কথা বলেন বা পথের দিকে না তাকিয়ে অন্য কোনো দিকে ১০-১৫ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন অথবা ঘুম ঘুম বোধ করেন, একটি আগের রেকর্ডকৃত কণ্ঠস্বর তাঁকে সাবধান করে দেবে৷ চালক যদি অসুস্থ বোধ করেন বা মদ্যপ থাকেন, তাও ডিভাইসটি শনাক্ত করতে পারবে৷ এসব বার্তা গাড়ির মালিকের কাছেও সার্ভারের মাধ্যমে পৌঁছে যাবে৷
এখন কী নিয়ে কাজ চলছে?
ডিভাইসটিতে আমরা আরও কিছু সুবিধা যোগ করার পরিকল্পনা করছি৷ পরীক্ষামূলকভাবে দুটি গাড়িতে সংযুক্ত করা হয়েছে৷ আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন৷
সাক্ষাৎকার: মো. সাইফুল্লাহ