‘আমার স্বামী কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসি। অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতালের মতো এই হাসপাতালে চিকিৎ সার জন্য ডাক্তারদের কাছে ধরনা দিতে হয়নি। এখানে পাঁচ দিন ভর্তি ছিলেন তিনি। এই পাঁচ দিন নিয়মমাফিক চিকিৎ সক ও সেবকেরা এসে তাঁকে দেখছেন। এখানকার চিকৎ সকেরা সবাই খুব আন্তরিক।’ কাপ্তাই উপজেলা পরিষদের কর্মচারী মো. আবুল কাশেমের স্ত্রী আসিয়া বেগম চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের চিকিৎ সাসেবা সম্পর্কে ওপরের কথাগুলো বলেন।দীর্ঘ ১০৪ বছর ধরে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষজনকে চিকিৎ সাসেবা দিয়ে আসছে কাপ্তাই উপজেলায় অবস্থিত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল। ছোট একটি শণের ঘরে ১৯০৭ সালে হাসপাতালটি চালু হয়। বর্তমানে পাকা তিনতলা ভবনে আধুনিক চিকিৎ সা কার্যক্রম চলছে। ১০০ শয্যার ওই হাসপাতালে পুরুষের জন্য ৪৫, মহিলাদের জন্য ৪৫ এবং শিশুদের জন্য রয়েছে ১০ শয্যা। এ ছাড়া কেবিন আছে ১০টি। চিকিৎ সক আছেন সাতজন। এর মধ্যে দুইজন মহিলা চিকিৎ সক। কর্মচারী আছেন ১৫০ জন। প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জন রোগী এখানে চিকিৎ সাসেবা নিতে আসেন। সম্প্রতি সরেজমিন পরিদর্শনে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে গেলে চিকিৎ সা নিতে আসা রোগীদের সঙ্গে কথা হয়। দুর্গম বিলাইছড়ি এলাকা থেকে অলোক চাকমা এসেছেন পেটের ব্যথার সমস্যা নিয়ে। রাঙামাটি থেকে বজলুর রহমান এসেছেন মেয়ের চিকিৎ সা করাতে। হাসপাতালের চিকিৎ সাসেবা খুবই ভালো বলে জানালেন তাঁরা। তাঁদের মতে, এখানকার চিকিৎ সক ও সেবিকারা সেবার মনোভাব নিয়ে কাজ করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক এম স্টিফেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে আসা রোগীরা আমাদের স্বজন। তাঁদের সঙ্গে আমরা পরিবারের সদস্যদের মতোই ব্যবহার করি। হাসপাতালের সবাই আন্তরিকভাবে রোগীদের সেবা দিতে সচেষ্ট। এ কারণে কাপ্তাই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, কক্সবাজারসহ সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ এখানে চিকিৎ সা নিতে আসেন। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনী এবং পুলিশ বাহিনীও এখানে রোগী পাঠায়।’হাসপাতালের প্রশাসন বিভাগ সূত্র জানায়, চিকিৎ সার খরচ অনেক কম বিধায় রোগীরা এখানে সেবা নিতে বেশি আগ্রহী হন। চিকিৎ সা নিতে আসা একজন রোগীকে ৫০ টাকা খরচ করে প্রথমে পাঁচ বছরের জন্য একটি কার্ড করতে হয়। চিকিৎ সকের প্রতিবার পরামর্শ ফি ৭০ টাকা। কোনো অভিজ্ঞ চিকিৎ সকের পরামর্শ নিতে ফি লাগে ২০০ টাকা। দৈনিক সাধারণ শয্যা ভাড়া ৫০ টাকা। প্রতিদিন কেবিন খরচ ৫০০ টাকা। তবে গরিব রোগীদের আরও কম খরচে এবং ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে চিকিৎ সাসেবা দেওয়া হয়। রোগীদের ন্যায্যমূল্যে ওষুধ কেনার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া যেকোনো কুষ্ঠ রোগীর চিকিৎ সা সম্পূর্ণ বিনা খরচে করা হয়। হাসপাতালে যাবতীয় খরচের ৭০ ভাগ নিজস্ব উদ্যোগে ব্যবস্থা করা হয়। বাকিটা বিভিন্ন দাতাদেশ থেকে সহযোগিতা পাওয়া যায়। জাপান, ইংল্যান্ড, নেদারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ হাসপাতালের জন্য আর্থিক সহযোগিতা দিচ্ছে।স্থানীয় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মারমা জানান, খ্রিষ্টিয়ান হাসপাতাল শুধু কাপ্তাই উপজেলা নয়, বৃহত্তর চট্টগ্রামের মানুষকে চিকিৎ সাসেবা দিচ্ছে। কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, মহান স্বাধীনতাযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধাকে এই হাসপাতাল থেকে বিনা মূল্যে চিকিৎ সাসেবা দেওয়া হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসের জন্ম হয় এই হাসপাতালে।জানা গেছে, এই হাসপাতালের উদ্যোগে কাপ্তাই ও রাঙ্গুনিয়ায় দুর্গম অঞ্চলে সাতটি ভ্রাম্যমাণ চিকিৎ সাকেন্দ্র গড়ে তোলা হয়েছে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে অভিজ্ঞ চিকিৎ সক দল প্রয়োজনীয় ওষুধ নিয়ে ওই সব কেন্দ্রে গিয়ে রোগীদের চিকিৎ সাসেবা দেন।