'লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে তরুণদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে তরুণদের। সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে ভূমিকা রাখে খেলাধুলা।

কক্সবাজারের পেকুয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত উপজেলা গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন। ১১ জানুয়ারি রাতে পেকুয়া উপজেলা কমপ্লেক্স খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করে।

খেলায় পেকুয়া স্পোর্টিং ক্লাব ও মাস্টার নেছার আহমদ স্মৃতি সংসদ মুখোমুখি হয়। এতে মাস্টার নেছার আহমদ স্মৃতি সংসদ জয়ী হয়। খেলায় পরিচালনা করেন মুজিবুল হক চৌধুরী ও খায়রুল এনাম।

এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এম এম শাহাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, পেকুয়া সদর ইউপি সদস্য এম শাহনেওয়াজ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মোহাম্মদ ছফওয়ানুল করিম।—চকরিয়া প্রতিনিধি