‘ল’ ক্লাবের নতুন কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন বিভাগের অধীনে ছাত্র সংসদ ‘ল’ ক্লাব ২০১১-১২ সালের নতুন কার্যকর পরিষদ নির্বাচিত হয়েছে। আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আরিফ মঈনুদ্দিনকে সভাপতি এবং তৃতীয় বর্ষের ছাত্র সঞ্জয় শুভ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. দেলওয়ার হোছাইন, ইসরাত রিয়াজী, মোশারফ হোসাইন, মো. মহিউদ্দিন, মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, অনুষ্ঠান সমন্বয়কারী নাজমুল আকবর, শিক্ষা সম্পাদক দিল আফরোজ খানম, শারমিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার জিহাদ, নুজহাত পিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।