‘শতবর্ষের সন্ত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর জন্মশতবর্ষে চট্টগ্রামের বাতিঘর শতবর্ষের সন্ত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী নামে একটি বই প্রকাশ করেছে। ১০ জানুয়ারি নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে জন্মশতবর্ষের অনুষ্ঠানে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম মুস্তাফা, শহীদ জায়া মুশতারী শফী, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, অভিনেতা খায়রুল আলম, রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন প্রমুখ। বিনোদবিহারী চৌধুরীর সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে বইটি লিখেছেন অলকা নন্দিতা। দীন মোহাম্মদ শিবলীর আলোকচিত্র অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান। বইটির দাম ১০০ টাকা। বাতিঘরের বিক্রয়কেন্দ্র থেকে বইটি বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি।