'শপিং কমপ্লেক্সকে আরও আধুনিক ও ব্যবসায়বান্ধব করা হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সকে আরও আধুনিক ও ব্যবসায়বান্ধব করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি গত ৩১ মে শপিং কমপ্লেক্সের লর্ডস টেইলার্স অ্যান্ড ফ্রেব্রিক্সের নতুন আঙ্গিকে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব মুহাম্মদ জালালুদ্দীন আল্ কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদ আলম, আবু বক্কর সিদ্দিকী, সৈয়দ পেয়ারুল মোস্তাফা শাহ্, লে. কর্নেল (অব.) ওয়াহিদ, মোহাম্মদ বেলায়েতউল্লাহ খান, দিলদার হায়াত খান, এস এম আইয়ুব আলী চৌধুরী, কাজী মোহাম্মদ সাইফ রহমান, মাহবুবুল আলম তালুকদার, গোলাম মোস্তফা, মোহাম্মদ জালাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি