'শান্তি বিনষ্টকারীদের ছাড় নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঠনপাঠন, শিক্ষা ও গবেষণার উন্নত পরিবেশ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতবিনিময় সভা ১৭ সেপ্টেম্বর উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শান্তি বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সভায় মন্তব্য করেন উপাচার্য।

সভায় বক্তব্য দেন প্রাধ্যক্ষ কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আবুল মনছুর, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রাধ্যক্ষ মোহাম্মদ সফিউল আলম, মো. রাশেদ উন নবী, মোহাম্মদ বশির আহামদ, মো. দানেশ মিয়া, এস এম মনিরুল হাসান, মাইনুল হাসান চৌধুরী, শামীমা ফেরদৌসী, ছাত্র উপদেষ্টা খান তৌহিদ ওসমান ও শাহ আমানত হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী।