‘শান্তির মূলমন্ত্র সাম্প্রদায়িক সম্প্রীতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা ২০ জানুয়ারি লে. কর্নেল শাহীন মোহাম্মদ আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ধম্মবীর চাকমা, নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের প্রমুখ। প্রধান অতিথি বলেন, এলাকায় শান্তির মূলমন্ত্র হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এলাকায় অশান্তি সৃষ্টিকারী ও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।