'শিক্ষক ও গবেষকদের হতে হবে বিজ্ঞানমনস্ক'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক ও গবেষকদের হতে হবে বিজ্ঞানমনস্ক। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ ও শিক্ষাবিনিময় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের মিলনায়তনে আয়োজিত ‘নতুনত্ব এবং বুদ্ধিগত সম্পত্তি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিচালিত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন মাহবুবুর রহমান।