'শিক্ষা খাতে বিনিয়োগ জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ও সাংসদ মাঈনুদ্দীন খান বাদল বলেছেন, শিক্ষা খাতে বিনিয়োগ একটা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এ জন্য তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।
২৩ জানুয়ারি মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র জোবায়রা নার্গিস খান, কাউন্সিলর মোহাম্মদ আজম ও কলেজের অধ্যক্ষ হাসিনা মমতাজ। বিজ্ঞপ্তি।