‘শিক্ষানীতির মূলে প্রতিফলিত হয়েছে জনগণের রায় ও প্রত্যাশা’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন বলেছেন, ‘শিক্ষানীতির মূলে প্রতিফলিত হয়েছে জনগণের রায় ও প্রত্যাশা এবং সংবিধানের মূল দিকনির্দেশনা। সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সবার জন্য শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিত করাই শিক্ষানীতির মৌলিক ভিত্তি হিসেবে অনুসরণ করা হয়েছে।’১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন উৎ সব উপলক্ষে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমরা করবো জয় ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে সভায় বক্তব্য দেন ডিন মো. নূরুল আনোয়ার, মো. আবুল কালাম, কে এম গোলাম মহিউদ্দিন, জ্যোতি প্রকাশ দত্ত, মো. জাকির হোসেন, মুহাম্মদ তৌহিদ হোসেন, মোহাম্মদ সফিউল আলম, তাসনীম আত্হার ও সাংবাদিক শওকত বাঙালি।সভায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্তকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলমকে সদস্যসচিব করে সাত সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মো. আবুল কালাম, জাকির হোসেন, এম কফিল উদ্দিন ভূঞা, মো. আকতার হোসেন ও মো. তৌহিদ হোসেন। বিজ্ঞপ্তি।