সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। জানাতে হবে নিজের শিকড়। এই দায়িত্ব শিক্ষকদের। তাঁরাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত বৃহস্পতিবার নগরের রহমতগঞ্জস্থ শিশুবাগ স্কুলের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক শামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ ও মুক্তিযোদ্ধা অজিত দাশগুপ্ত। অতিথি ছিলেন সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম ও উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি আধুনিক প্রযুক্তিনির্ভর আগামী প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ ছাড়া একই দিন জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে দেশের সমসাময়িক ঘটনা আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ইনকিলাব ব্যুরোপ্রধান শফিউল আলম, সাংবাদিক মঞ্জুর কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি।