'শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত করে তুলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরাকের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান
মেরাকের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান

রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। এ জন্য তাদের মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত করে তুলতে হবে।
সম্প্রতি মেরাক ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান এস এম নসরুল কাদের। উপস্থিত ছিলেন কাউসার হায়াত, দেবাশীষ সাহা, নাসরিন জাহান চৌধুরী প্রমুখ।
পরে প্রধান অতিথি আবু সুফিয়ান ৪০০ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।