'শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার গৌরব অর্জন করতে হবে'
এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি নগরের জেএমসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার গৌরব অর্জন করতে হবে। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে হবে এই তরুণ প্রজন্মকে।
আরও বক্তব্য দেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল হোসেন, আলকরণ ১ নম্বর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, সমাজসেবক আবদুল হালিম দোভাষ, আইন কলেজের অধ্যক্ষ সালেহ আহম্মদ চৌধুরী, জে এম সেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, এয়াকুব আলী দোভাষ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্চল চৌধুরী প্রমুখ। বিজ্ঞিপ্ত।