‘শিখি শুদ্ধ বাংলা বানান গেয়ে যাই একুশের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিখি শুদ্ধ বাংলা বানান, গেয়ে যাই একুশের গান’ শিরোনামে বানান প্রতিযোগিতা হয়ে গেল পটিয়ায়। পটিয়ার কৈয়গ্রামে দ্য ইয়ং এডুকেশনিস্ট সোসাইটির (ইয়েস) উদ্যোগে নুরুল হক ট্রাস্টের সহযোগিতায় গত ৩০ মার্চ দুপুরে এস এ নুর উচ্চবিদ্যালয় মাঠে এই বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।এরশাদুল হকের সভাপতিত্বে প্রতিযোগিতায় অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুল আলম প্রমুখ। আলোচনা সভায় হোসেন জিল্লুর রহমান বলেন, তরুণেরাই হচ্ছে সমাজের প্রধান চালিকাশক্তি। তারা যদি ভালো কাজে নিয়োজিত হয়, তাহলে সমাজ অনেক দূর এগিয়ে যাবে।বানান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দৌলতপুর উচ্চবিদ্যালয় দল। প্রথম রানার্সআপ কুসুমপুরা উচ্চবিদ্যালয় ও দ্বিতীয় রানার্সআপ হয় এস এ নুর উচ্চবিদ্যালয় দল।