‘শিশুদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলুন। পৃথিবীতে শিশুরা নক্ষত্রের মতো। নক্ষত্রের আলো ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, তেমনি শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। তাই তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে।
গত ৩১ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর-উল আমিন চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি গবেষক মুহাম্মদ আমিন। বক্তব্য দেন মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাইদা সিদ্দিকা, রঞ্জন ভট্টাচার্য, মো. ইদ্রিছ আলম, ছদরুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী, আকতার হোসেন খান, সৈয়দ সাবের আহমদ, বিপ্লবী চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।