‘শিশুর প্রতিভা বিকাশে প্রয়োজন উপযুক্ত সাংস্কৃতিক পরিমণ্ডল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম বলেছেন, ‘শিশুরা আগামী দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাদের ঘিরে রচিত হয় আগামীর স্বপ্নসৌধ। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রয়োজন উপযুক্ত সাংস্কৃতিক পরিমণ্ডল। রাষ্ট্রকে এ ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুহত্যা, অপহরণ, নির্যাতন রোধে খেলাঘর কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।’পটিয়া পৌরসভার বর্ণরেখা খেলাঘর আসরের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯ মার্চ পটিয়া ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল আলোচনা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যাপন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী, রথীন সেন, জসীম চৌধুরী, দেলোয়ার মজুমদার, মুহাম্মদ শামসুল হক, হরিসাধন দেব বর্মণ, জাহিদ সরোয়ার, চায়না বড়ুয়া, দোর্দণ্ড প্রতাপ বড়ুয়া, মোয়াজ্জেম হোসেন, অজিত কুমার মিত্র, শুভ্রা চৌধুরী ও এবিএম আবু নোমান। এর আগে ভগীরথ দাশকে সভাপতি ও নুরুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।