'শুধু পুঁথিগত নয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষাও দিতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শুধু পুঁথিগত নয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষাও দিতে হবে। তা না হলে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টসাধ্য হবে।’ ১৭ জানুয়ারি হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এপিএবি বোরা প্রাইমারি স্কুল, সানরাইজিং হাই ্কুল এবং এপিএবি ফিল অটিস্টিক সেন্টারের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এসব কথা বলেন। এপিএবির নির্বাহী পরিচালক ইক মো জং এর সভাপতিত্বে সানরাইজিং হাই স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। বক্তব্য দেন এপিএবির সহকারী নির্বাহী পরিচালক গাম রান পার্ক, পরিচালক মি ইয়ন লি, ওয়াল্টার টি কে বিশ্বাস প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।