‘শেয়ারবাজারে বিনিয়োগ কৌশল’ শীর্ষক কর্মশালা
আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে ‘শেয়ারবাজারে বিনিয়োগ কৌশল’ শীর্ষক কর্মশালায় বক্তারা মৌল ভিত্তি দেখে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে সামর্থ্যবানদের শেয়ারবাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। তাঁরা সাধারণ বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।্রগতকাল্রনগরের একটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক, পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক সালেহ জহুর। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইল্যান্ড সিকিউরিটিজের পরিচালক (অপারেশন্স) মো. নাঈম উদ্দিন। উল্লেখ্য, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য হিসেবে বিনিয়োগকারীদের সেবায় কাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, খুলনা, হবিগঞ্জ ও নোয়াখালীতে আইল্যান্ড সিকিউরিটিজের রয়েছে ১৫টি শাখা। বিজ্ঞপ্তি।