'শৈশব থেকেই শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসো ছবি আঁকি বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ সদস্য এস এম সাঈদ ও সাইফুর রহমান। বক্তব্য দেন মো. আশরাফুল গণি চৌধুরী, দেলোয়ার হোসেন, হোসেন সরওয়ার্দী, মো. ইমরান, এম এ নেওয়াজ, মো. সাহাবুদ্দিন, মো. নাফিজ, মো. জাহাঙ্গির আলম, কার্তিক রঞ্জন শীল, জাওয়ার কবির, মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শৈশব থেকেই শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তারা যেন অসুস্থ বিদেশি সংস্কৃতিতে আকৃষ্ট না হয়, পূর্বসূরিদের ইতিহাস সম্পর্কে উদাসীন না থাকে। বিজ্ঞপ্তি।