'সংখ্যালঘুরা এখনো নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুরা এখনো নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান, গুটিকয়েক সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার ত্রিবার্ষিক সম্মেলন বক্তারা এসব কথা বলেন।
১৯ মার্চ সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি দিলীপ ভট্টাচার্য। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি রণজিৎ কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘপ্রিয় মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন পটিয়া ব্যাপটিস্ট চার্চের অধ্যক্ষ প্রদীপ গোমেজ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়। বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক প্রদীপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, সহসভাপতি সজল চৌধুরী, উপজেলা কমিটির সহসভাপতি দিলীপ ঘোষ প্রমুখ।
সম্মেলনে দিলীপ ভট্টাচার্যকে সভাপতি ও তাপস দেকে সাধারণ সম্পাদক করে উপজেলা এবং বিমল মিত্রকে সভাপতি ও দেবশ্রী চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।