'সংগীতশিল্পী হতে চেয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতিঘরে আড্ডায় নিজের লেখালেখি নিয়ে বলেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া
বাতিঘরে আড্ডায় নিজের লেখালেখি নিয়ে বলেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া

প্রথম জীবনে সংগীতশিল্পী হতে চেয়েছিলেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। তবে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়, অরণ্য ও সমুদ্র তাঁকে লেখক হতেই উদ্বুদ্ধ করেছে। কথাসাহিত্যে তিনি নিজের জীবনের বিচিত্র অভিজ্ঞতাই তুলে আনতে চেয়েছেন।
২০ মে সন্ধ্যায় গ্রন্থবিপণি বাতিঘরে ‘আমার লেখালেখি’ শিরোনামের অনুষ্ঠানে লেখকজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিপ্রদাশ বড়ুয়া আরও বলেন, ‘ছোটবেলায় ঠাকুমার মুখে মুগ্ধ হয়ে জাতকের গল্প শুনতাম। পরে বিশ্বসাহিত্য পাঠ করতে গিয়ে দেখলাম, গল্পগুলোর ছায়া পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাহিত্যে ছড়িয়ে আছে।’ বিপ্রদাশ বড়ুয়া তাঁর দীর্ঘ বক্তব্যে নিজের লেখালেখি ও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেন পাঠকের সামনে। এরপর তিনি পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের শুরুতে বিপ্রদাশ বড়ুয়ার লেখালেখি সম্পর্কে দর্শকদের অবহিত করেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। সংগীত পরিবেশন করেন ঈশিতা চৌধুরী। বিজ্ঞপ্তি।