'সংবাদপত্র মানুষকে নতুন জগতের সন্ধান দেয়'
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, সংবাদপত্র মানুষকে নতুন জগতের সন্ধান দেয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে সংবাদপত্রের ভূমিকা রয়েছে। ২৭ নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০১৪’ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, শিক্ষাবিদ রীতা দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, একাডেমির মহাপরিচালক নেছার আহমদ প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক শফিকুল ইসলাম, পার্থ সনজয় ও রতন বড়ুয়া। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।