'সকল অপশক্তির বিরুদ্ধে ভ্যানগার্ডের ভূমিকা রাখতে হবে যুবলীগকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে যুবলীগকে এগিয়ে আসতে হবে। ‘সকল অপশক্তির বিরুদ্ধে ভ্যানগার্ডের ভূমিকা রাখতে হবে যুবলীগকে’।
১৯ মার্চ ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কার্যালয় চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন। পটিয়ায় জনসভায় যাওয়ার সময় এ পথসভায় অংশ নেন তিনি। এতে আরও বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ, কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল-মামুন, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি