'সত্যিকারের মানুষ হতে শিক্ষাকে ধারণ করতে হবে মননে, বিশ্বাসে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্যিকারের মানুষ হতে হলে শিক্ষাকে ধারণ করতে হবে মননে, বিশ্বাসে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতাবোধ ও প্রজ্ঞায় শাণিত করতে হবে জীবন। মনুষ্যত্ববোধের সমন্বয় ঘটাতে হবে জীবনের প্রতিটি কর্মে, চিন্তা ও চেতনায়। তাহলেই কেবল অন্যদের কাছে নিজেকে স্মরণীয় করে রাখা সম্ভব।’ 
৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান জোদ্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সী মাহমুদা ও মোহাম্মদ আবুল কালাম।
সহকারী শিক্ষক রাজীব ভট্টাচার্যে্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জেবুন নেছা, প্রাথমিক শাখার ইনচার্জ গোফরান উদ্দিন ও সহকারী শিক্ষক খালেদা খানম, সহকারী প্রধান শিক্ষক বেচারাম দাশ, শিক্ষক হারুন অর রশীদ পাটোয়ারী, মনোয়ারা সুলতানা, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি খোরশদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।