'সন্তানের ব্যাপারে অভিভাবককে সজাগ থাকতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, সন্তান মেধার অবমূল্যায়ন করে যাতে কোনো উগ্র কাজে জড়িত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, এ ব্যাপারে অভিভাবকদের সজাগ থাকতে হবে।

৩০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কম্পিউটার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, সংগঠক শওকত বাঙালি, পটিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক সেলিম উদ্দিন ও পাঁচলাইশ থানা আওয়ামী লীগের নেতা এমরানুল হক।

মন্ত্রী আরও বলেন, ‘গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো তাৎক্ষণিকভাবে শক্ত হস্তে দমন করেছেন।’

সংগঠনের প্রধান নির্বাহী সাজ্জাদ হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সীমান্ত তালুকদার। বক্তব্য দেন মউসুফ উদ্দিন, নিখিলেশ সরকার, মানস বড়ুয়া, তারেক আজিজ, খোরশেদুল আলম, সাদবান বিন কবির প্রমুখ।

অনুষ্ঠানে কৃতী আট শিক্ষার্থীর মধ্যে আটটি কম্পিউটার এবং ৫৫১ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি