'সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবককে সচেতন হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবককে সচেতন হতে হবে। খেয়াল রাখতে হবে সন্তান মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে যেন জড়িত না হয়।
সাতকানিয়া পৌরসভার উদ্যোগে মেধা বৃত্তি প্রদান, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৭ মে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম। পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক। বক্তব্য দেন সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল হক, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কাউন্সিলর সাইফুল আলম, নেচার উদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।