'সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত ক্যাম্পাস চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কক্সবাজার সরকারি কলেজ (বাঁয়ে) ও কক্সবাজার সিটি কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন l প্রথম আলো, সাদার্ন ইউনিভার্সিটির জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা,  চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শোভাযাত্রা
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কক্সবাজার সরকারি কলেজ (বাঁয়ে) ও কক্সবাজার সিটি কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন l প্রথম আলো, সাদার্ন ইউনিভার্সিটির জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শোভাযাত্রা

সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত ক্যাম্পাস চাই’—এই দাবি জানিয়েছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে তাঁরা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গন হবে মানুষ গড়ার আঙিনা। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে একটি গোষ্ঠী নানা চক্রান্ত করছে। ঐক্যবদ্ধভাবে শিক্ষক-শিক্ষার্থীরা এই চক্রান্ত রুখে দাঁড়াবে। বক্তারা সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক আবহে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

কক্সবাজার: গত সোমবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেন। কলেজের অধ্যক্ষÿ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ ছলিমুর রহমান, শিক্ষক আবু রায়হান মো. আশিকুর রহমান, কামরুল আহসান, মো. সোলাইমান, মফিদুল আলম, মুহাম্মদ উল্লাহ প্রমুখ।

অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, সহিংসতা, উগ্রতা এবং হানাহানি কখনোই দেশমাতৃকার জন্য শুভ সংবাদ নিয়ে আসবে না।

এদিকে একই দিন সিটি কলেজ গেটে এক কিলোমিটার দীর্ঘ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যক্ষ থিন অং–এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু মো. জাফর সাদেক, শিক্ষক গোপাল কৃষ্ণ দাশ, শাহানুর আক্তার, শারমিন সিদ্দিকা, তসলিমা রশিদ, মং ম্রা ছিন, নুরুল হুদা, এহেছানুল হক হেলালী, আক্তার উদ্দিন চৌধুরী, হাশেম উদ্দিন, নুরুল আজিম, শহীদুল ইসলাম চৌধুরী, পবন পাল, শিক্ষার্থী মো. ইমরান, মিজানুর রহমান, নুরুল আজিম প্রমুখ।

এ ছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন, সমাবেশ ও শোভাযাত্রা করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি মুজিবুর রহমান, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, শিক্ষার্থী উম্মে কুলসুম, জান্নাতুন নওরিন, ফারিয়া চৌধুরী প্রমুখ। পরে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার মডেল হাইস্কুল, উত্তরণ মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

রামু: গত সোমবার সকালে রামু কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়, রামু বালিকা উচ্চবিদ্যালয়, রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, গর্জনিয়া উচ্চবিদ্যালয়, ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়, নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়সহ উপজেলার ১৬টি স্কুল ও ১১টি মাদ্রাসার প্রায় ১৯ হাজার শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যরা পৃথকভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেন।

খাগড়াছড়ি: ‘জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম ও জাত নেই। নীতিভ্রষ্ট মানবতাবিরোধী এ জঙ্গিদের রুখতে সমাজের বিবেকবান মানুষদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে।’ ১ আগস্ট খাগড়াছড়ি সরকারি কলেজে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভায় এ কথা বলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

কলেজের অধ্যক্ষ মো. আবদুস সবুর খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, বিভাগীয় বন কর্মকর্তা মো. মুমিনুর রশীদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তরুণ কুমার ভট্টাচার্য।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল লতিফ ও শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

মূল প্রবন্ধ পাঠ করেন খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন।

হাটহাজারী: ফতেয়াবাদ ডি​িগ্র কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিসের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র, শিক্ষক ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবদুর রহিম, অহিদুল ইসলাম লতিফী, হুমায়ুন কবির, আবু জাহেদ প্রমুখ।

হাটহাজারীর কে সি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজেও জঙ্গিবাদবিরোধী সমাবেশ কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কলেজশিক্ষক আবদুল বারী, নীলাদ্রী কুমার দে, ফারজানা আবেদীন, নাজমা রহমান, জেবুন্নেছা শিরীন, নুরুল আলম চৌধুরী, শিরীন শিলা, ছৈয়দুল ইসলাম, আবদুল কুদ্দুস মিয়া, সৈয়দ মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সাদার্ন ইউনিভার্সিটি: জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন করেছে সাদার্ন ইউনিভার্সিটি। গত সোমবার ক্যাম্পাস– সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা, প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার আগে দেশ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

মহেশখালী: কক্সবাজারের মহেশখালী ডিগ্রি কলেজের উদ্যোগে গত ২৮ জুলাই জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক ও আওয়ামী লীগের নেতা নুরুল আমিন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।

বক্তব্য দেন অধ্যাপক আহমদ কবির, কানু কুমার চৌধুরী, আবু সরওয়ার, শাহেদ মান্নান, রাহমত উল্লাহ, জসীম উদ্দিন, ওয়াকার উদ্দিন, সরওয়ার কামাল প্রমুখ।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি: সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা গত সোমবার নগরের জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচিতে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সরকার কামরুল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার, মানবসম্পদ বিভাগের চেয়ারম্যান মোসলেহউদ্দিন খালেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রশিদ এ চৌধুরী প্রমুখ।

উপাচার্য বলেন, যুগ যুগ ধরে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার ভিত্তিতে সহাবস্থান করছে। যেকোনো মূল্যে আমাদের এই পরিবেশ বজায় রাখতে হবে। জঙ্গিবাদ কেবল অস্ত্র দিয়ে নয়, মুখের ভাষা দিয়েও হতে পারে। আমরা যেন পরস্পর পরস্পরের প্রতি আক্রমণাত্মক না হই।

ফটিকছড়ি: ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে বিবিরহাট বাসস্ট্যান্ডে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ১ আগস্ট অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত কর্মসূচি হিসেবে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম। মানববন্ধনে কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তৃতায় কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম বলেন, সন্ত্রাস মানবতার শত্রু। একমাত্র জনসচেতনতাই পারে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ করতে। এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে সন্তানের ব্যাপারে।

কলেজশিক্ষক মো. দিদারুল আলমের পরিচালনায় মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মো. জয়নাল আবেদীন।